বৃহস্পতিবার উন্নয়ণ সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি, নতুন বাজার বরিশাল পক্ষ থেকে এমভিএম- নেদারল্যান্ডস্ এর আর্থিক সহায়তায় করোনাভাইরাস কোভিড-১৯ প্রার্দুভাবের কারনে প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার রসুলপুর, মহম্মদপুর ও পলাশপুরের ঘনবসতি এলাকায় দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর ২০০ শত পরিবারের মায়েদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (Hygienic kits) বিনামূল্যে বিতরণ করা হয়। প্রতি পরিবারে ৫ টি মুখের মাস্ক, ৩ জোড়া হ্যান্ড গ্লোভস্, ২ টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১ টি করে হ্যান্ড স্যানিটাইজার, ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার ও সচেতনতামূলক প্রচার পত্র (লিফলেট) প্রদান করা হয়। সার্বিক বিষয়টি সংস্থাটির নির্বাহী পরিচালক মিঃ এডওয়ার্ড রবীন বল্লভ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সিভিল সার্জনকে অবহিত করে কার্যক্রম সম্পাদন করেন।