• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সংবাদপত্র হকার্সদের ওয়ার্কার্স পার্টির অর্থ সহায়তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৫, ২০২০, ১০:৫১ পূর্বাহ্ণ
বরিশালে সংবাদপত্র হকার্সদের ওয়ার্কার্স পার্টির অর্থ সহায়তা

বরিশাল ব্যুরো

বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের নগদ অর্থ ও মাস্ক দিয়ে সহায়তা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল মহানগর ও জেলা কমিটি।

শুক্রবার বেলা ১২ টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যলয়ের সামনে হকার্স ইউনিয়নের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, মহানগর সদস্য জাফর হোসেন, নজরুল ইসলাম, শাহরুখ তমাল, মিন্টু ও রতন চক্রবর্তী প্রমুখ।

ইতিপূর্বে করোনাকালে চিন ওয়ার্কার্স পার্টি থেকে প্রাপ্ত চিকিৎসকদের জন্য পিপিই, এন-৯৫ মাস্কসহ সুরক্ষা সরঞ্জাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেনসহ চিকিৎসকদের প্রদান করা হয়।

অন্যদিকে নগরীর বিভিন্ন স্থানে পথচারী সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা ও মহানগর কমিটি। ##