• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৫, ২০২০, ১১:৫১ পূর্বাহ্ণ
বরিশালে মটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক

বরিশাল নগরীর সিএন্ডবি রোর্ড এলাকার টিটিসি’র সামনে মটরসাইকেলের ধাক্কায় ছত্তার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর ৩ টায় ঘটনাটি ঘটেছে।

পরে স্থানীয়রা রক্তাত অবস্থায় ছত্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে তার কিছুক্ষন পরেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত ছত্তার নগরীর ২৩ নং ওয়ার্ডের সদারপাড়া এলাকার সরদার বাড়ির মৃত এন্তাজ উদ্দীনর ছেলে।

নিহতব্যাক্তি মুক্তিযোদ্ধা কিনা জানতে চাইলে তার ছেলে জুয়েল জানান, তার বাবা ছত্তার তিনি একজন বীর মুক্তিাযোদ্ধা ছিলেন।

তবে একটি ভুল তালিকায় তার বাবার নাম না আসায় পরে তারা পূর্নরায় অনলাইনে আবেদন করেন।

পরে অনলাইনে তার বাবার নাম আসে।

দূর্ঘটনার বিষয় জানতে চাইলে জুয়েল আরো বলেন, তার বাবা রাস্তার পাশ থেকে হেটে যাচ্ছিল তখন বিপরীদ থেকে আসা একটি বেপোয়ারা মটরসাইকেল ধাক্কা দেয়।

এতে তিনি ছিটকে পরে গিয়ে মৃত্যু হয়।

নিহতর লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছেন।