বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় করোনা সন্দেহে গ্রামীণ হেলথ সেন্টারের রিজিওনাল ম্যানেজার মো.আবুল আহম্মেদকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিলোসেনে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে তার শ^াশ কষ্ট বেড়ে যাওয়ার পর অফিসের লোকজন তাকে এ্যাম্বুলেন্সে করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে করোনা সন্দেহে আইসিলোসেনে ভর্তি করেন বলে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান জানান। তিনি আরও জানান, এর এক সপ্তাহ পূর্বে আবুল আহম্মেদ জ¦রসহ শ^র্দ্বী-কাশি ও শ^াস কষ্টে ভূগছিলেন। সে কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র পক্ষ থেকে তিন দিন পূর্বে করোনা সন্দেহে তার নমূনা সংগ্রহ করে টেস্ট রিপোর্টের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে পূনরায় তার নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে তার টেস্ট রিপোর্ট আসার পর এব্যাপারে জানাতে পারবেন বলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান জানান। #