ডেক্স রিপোর্ট
বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় করোনা প্রতিরোধে ঘরে বসে থেকে কর্মহীন হয়ে পড়া অসোহায় দুই শহ¯্রাধীক পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিলেন জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও এসবিএসি ব্যাংকের একজিকিউটিভ কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ক্যাপ্টেন এম.মোয়াজ্জেম হোসেন বাবুল গোলোন্দাজ।
তিনি সোমবার থেকে ৬ দিন ধরে তার ব্যাক্তিগত অর্থে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসোহায় দুই শহ¯্রাধীক পরিবারের বাড়িতে এ খাদ্য সামগ্রী পৌছে দেন।
এসময় তিনি নিজস্ব প্রতিনিধি ও ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কর্মী দিয়ে উক্ত অসোহায় পরিবারের বাড়িতে ৬ কেজি চাল, ৪ কেজি আলু, ৩ কেজি ডাল ও ২ কেজি পিয়াজ পৌছে দেন।
এবিষয়ে ক্যাপ্টেন এম.মোয়াজ্জেম হোসেন বাবুল গোলোন্দাজের নিজস্ব প্রতিনিধি সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো.রফিকুল ইসলাম মানিক ও মো.মেহেদী হাসান জানান, তাদের নেতা ক্যাপ্টেন এম.মোয়াজ্জেম হোসেন বাবুল গোলোন্দাজ তার ব্যাক্তিগত অর্থ দিয়ে পর্যায়ক্রমে বানারীপাড়া ও উজিরপুর উপজেলার দু’টি পৌরসভা সহ সকল ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসোহায় পরীবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিবেন। #####