পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের মাঝে পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালী পুলিশ সুপার কনফারেন্স কক্ষে এ স্বাস্থ্য সুরক্ষা প্রদান করে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান আনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপারের কাছ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহন করেন। প্রদানকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্য রয়েছে-মাস্ক,চশমা,হ্যান্ড সেনিটাইজার,হেড কাভার,সাবান ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন-পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর)শেখ বিল্লাল হোসেন।
এসময় স্থানীয় সাংবাদিকের মধ্য উপস্থিত ছিলেন-পটুয়াখালী পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, যুগান্তর প্রতিনিধি জাফর খান,চ্যানেল আইয়ের প্রতিনিধি মোঃ এনায়েতুর রহমানসহ পটুয়াখালী প্রেসক্লাবের একাধিক সংবাদকর্মীরা। সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা প্রদানকালে এসপি বলেন-করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের বিভিন্ন সংস্থা জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবে একযোগে কাজ করছে। মহামারি এই নিরব ঘাতকের আক্রমনে শনিবার অর্থ্যাৎ ১৬ মে পর্যন্ত অন্তত ৩১৪ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা বিশ হাজারে ছারিয়েছে। তবে সফলতার জায়গাও কম নয়। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কারনে মানুষ সচেতন থাকায় বর্হির বিশ্বের তুলনায় মৃত্যুর সংখ্যা আমাদের দেশে অনেকটাই কম। মাহামারি করোনা ভাইরাস মোকাবেলায় দেশে গনমাধ্যমের ভুমিকা অবর্ননীয়। পুলিশ, প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমতালে নিরলস ভাবে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে গনমাধ্যম কর্মীরা। তবে মহামারি এই দুর্যোগ মোকাবেলার প্রধান অস্ত্র সামাজিক দুরত্ব বজার রাখা এবং গন সচেতনতা বৃদ্ধি। তাই সকলকে সচেতন থেকে কাজ করতে অনুরোধ করছি। ##