• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২০, ০৮:২৪ পূর্বাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেহেন্দিগঞ্জের প্রধান শিক্ষকের বাড়ী থেকে বস্তা ভর্তি সরকারী বিস্কুট উদ্ধার শিরোনামে ১৩ মে, ২০২০ তারিখ বরিশালের কয়েকটি অনলাইন পত্রিকায় উদ্দেশ্য মূলক মিথ্যা তথ্য সংবলিত সংবাদ প্রকাশ করার প্রতিবাদ করেছেন মেহেন্দিগঞ্জের ৯১ নং চরফেনুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছমিমা বেগম। প্রতিবাদে তিনি উল্লেখ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা স্কুল ফিডিং এর বিস্কুট শিশুদের বাড়ি বাড়ি গিয়ে পৌছিয়ে দিয়ে স্টোর খালি করার নির্দেশ দেন। ঘটনার দিন সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত বিস্কুট বিতরণ করা হয়। কিন্তু র্দূগম এলাকার কারণে সকল শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে বিস্কুট পৌছানো সম্ভব হয়নি বিধায় বাকী বিস্কুট পরেরদিন বিতরণ হবে মর্মে উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং পুলিশ ক্যাম্প শ্রীপুর এর ইনচার্জ মহোদয়ের পরামর্শ ক্রমে অবিতরণকৃত বিস্কুট এলাকার এক ছাত্র অভিভাবকের জিম্মায় রাখা হলে স্থানীয় একটি কুচক্রি মহল তাহাদের ভয়ভীতি প্রদান করে বিস্কুট ছিনিয়ে নেওয়ার চেষ্টাকরে ব্যার্থ হয়। বিষয়টি প্রধান শিক্ষক তাৎক্ষনিক শ্রীপুরের পুলিশ ক্যাম্প ইনচার্জ মহোদয়কে অবহিত করলে তিনি ( ক্যাম্প ইনচার্জ) স্থানীয় চৌকিদারের মাধ্যমে অবিতরণকৃত বিস্কুল সমূহ পুলিশ ক্যাম্প হেফাজতে রাখেন। যাহা পরবর্তী দিন স্কুল ফিডিং মনিটরিং কর্মকর্তার উপস্থিতিতে বিতরণ সম্পন্ন করা হয়েছে। কিন্তু একটি কুচক্রি মহল মেন্দিগঞ্জের পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর ও আওয়ামিলীগ নেতা আঃজব্বার কানন সহ তাহাদের পরিবারকে রাজনৈত ভাব্ েহেয় প্রতিপন্ন করতে তাহাদের নাম জুড়িয়ে দিয়েছেন। আসলে তাহারা এব্যাপরে কিছুই জানেন না এবং স্কুল ফিডিংয়ের বিস্কুট কেউ আত্মসাতের চেষ্টা করেননি। প্রধান শিক্ষকের নামে আনিত অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। প্রধান শিক্ষকের পরিবারের সাথে এই কুচক্রি মহলের সাথে সম্পত্তি নিয়ে দীর্ঘ দিনের পারিবারিক শত্রæতার কারণে এই ধরণের অপপ্রচার চালাচ্ছে।
তাছমিমা বেগম
প্রধান শিক্ষক
৯১, নং চরফেনুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
মেহেন্দিগঞ্জ, বরিশাল।