• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে করোনা উপসর্গে নারায়ণগঞ্জফেরত গার্মেন্টকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২০, ০৯:৫৫ পূর্বাহ্ণ
নলছিটিতে করোনা উপসর্গে নারায়ণগঞ্জফেরত গার্মেন্টকর্মীর মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা তছলিম খান (৪০) নামে এক গার্মেন্টকর্মীর মৃত্যু হয়েছে। পৌরসভার নাঙ্গুলী গ্রামের বাড়িতে রবিবার সকাল সাড়ে ৮টায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই গার্মেন্টসকর্মী ও আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তছলিম খানের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও নলছিটি শহরের এক ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৯ জনের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। তাদের দুজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।