• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় গ্রামীণ হেলথ সেন্টার’র ম্যানেজারের টেস্ট রিপোর্ট নেগেটিভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২০, ১৪:৫০ অপরাহ্ণ
বানারীপাড়ায় গ্রামীণ হেলথ সেন্টার’র ম্যানেজারের টেস্ট রিপোর্ট নেগেটিভ

জি.এম রিপন,বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় করোনা সন্দেহে গ্রামীণ হেলথ সেন্টারের রিজিওনাল ম্যানেজার মো.আবুল আহম্মদকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিলোসেনে ভর্তি করার পর টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান এবিষয়টি নিশ্চিৎ করেন। তিনি জানান, ১৩ মে করোনা সন্দেহে গ্রামীণ হেলথ সেন্টারের রিজিওনাল ম্যানেজার মো.আবুল আহম্মদের নমূনা সংগ্রহ করে টেস্ট রিপের্টের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে তার নমূনা পরীক্ষার জন্য ঢাকার আইডিসিআরে পাঠান।
রোববার সেখান থেকে তার করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান জানান।
তিনি আরও জানান, এর পূর্বে ১৬ মে দুপুরে গ্রামীণ হেলথ সেন্টারের রিজিওনাল ম্যানেজার মো.আবুল আহম্মদ’র শ^াশ কষ্ট বেড়ে যাওয়ার কারণে তার অফিসের লোকজন তাকে এ্যাম্বুলেন্সে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে করোনা সন্দেহে আইসিলোসেনে ভর্তি করেন।