• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ১০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২০, ০৬:১৮ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ১০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ

জি.এম রিপন.বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় ১০ বোতল ফেন্সিডিল সহ সুমন কাজী নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

এব্যাপারে থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ জানান, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এস.আই শাহাদাত হোসেনের নেতৃত্বে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল সহ কাজী আব্দুল মজিদের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মো. সুমন কাজীকে (৩০) আটক করেণ।

পরে ওই রাতেই এস.আই শাহাদাত হোসেন বাদী হয়ে সুমন কাজীর বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেণ।

থানায় অফিসার ইনচার্জ শিশির কুমার পাল ওই মামলাটি তদন্ত করার জন্য এস.আই মঞ্জুরুর হোসেনকে নির্দেশ দেন।

এব্যাপারে থানায় অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান, মাদক মুক্ত বানারীপাড়া গড়ার লক্ষে শনিবার রাতে চৌয়ারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমন কাজী নামের এক মাদক বিক্রেতাকে ১০ বোতল পেন্সিডিল সহ আটক করা হয়েছে।

রোববার সকালে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

এছাড়া যারা মাদক ব্যবসা করে এবং সেবনের সাথে জড়িত রয়েছে, অচিরেই তাদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে বলেও তিনি  জানান।