• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রাণ বিতরণে অনিয়ম দুর করতে বরিশালে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ণ
ত্রাণ বিতরণে অনিয়ম দুর করতে বরিশালে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

“সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম দূর করা, পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করা, আর্থিক প্রণোদনায় স্বচ্ছতা এবং কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন অনুষ্ঠিত” আজ আজ সকাল ১০ টা ৩০ মিনিটে অশ্বিনী কুমার হল চত্বরে, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি বরিশাল মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ও বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু।বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কমরেড মোজাম্মেল হক ফিরোজ, নগর নেতা কমরেড জাকির হোসেন। ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর আহ্বায়ক শামিল শাহরোখ তমাল, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, ছাত্রমৈত্রীর জেলা সভাপতি মিন্টু দে, ইমরানের নিরব প্রমুখ।