• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় প্রথমে নেগেটিভ, পরে পজেটিভ : অফিস ভবন লকডাউন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় প্রথমে নেগেটিভ, পরে পজেটিভ : অফিস ভবন লকডাউন

সংর্স্পে আসাদের স্বেচ্ছায় হোম কোয়ারেনন্টাইনে যাওয়ার নির্দেশ 
জি.এম রিপন,বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় করোনা সন্দেহে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিলোসেনে ভর্তি গ্রামীণ কল্লান’র (স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান) রিজিওনাল ম্যানেজার মো.আবু আহম্মদ নাসির বয়াতির দ্বিতীয় টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।
একারণে সোমবার বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের নেতৃত্বে বানারীপাড়া পৌর শহরের কুন্দিহার এলাকার গ্রামীণ কল্লান’র (স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান) এরিয়া অফিস ভবন লকডাউন ঘোষনা করা হয়েছে। এছাড়াও সম্প্রতি যারা ওই অফিস ভবনে যাতায়াত করেছেন, তাদেরকে স্বেচ্ছায় ১৪ দিনের হোম কোয়ারেনন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময় ওই অফিসে যাতায়াত করা ব্যক্তিদেরও চিহ্নিত করে হোম কোয়ারেনন্টাইন নিশ্চিত করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান এবং থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পালকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ সোমবার এ নির্দেশ দেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, গ্রামীণ কল্লান’র এক জন এরিয়া ম্যানেজার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিলোসেনে ভর্তি থাকায় তাদের অফিস ভবন লকডাউন ঘোষনা করার পাশাপাশি তাদের সংর্স্পে আসাদের স্বেচ্ছায় ১৪ দিনের হোম কোয়ারেনন্টাইনে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সময় তাদের চিহ্নিত করে হোম কোয়ারেনন্টাইন নিশ্চত করার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান এবং থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পালকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান জানান, ১৩ মে করোনা সন্দেহে গ্রামীণ কল্লান’র রিজিওনাল ম্যানেজার মো.আবুল আহম্মদ নাসির বয়াতির নমূনা সংগ্রহ করে টেস্ট রিপের্টের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে ওই নমূনা পরীক্ষার জন্য ঢাকার আইডিসিআরে পাঠানো হয়।
১৭ মে তার উক্ত করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পর ১৮ মে বরিশাল শেবাচিম হাসপাতালে দ্বিতীয় টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান জানান।
ডাক্তার কবির হাসান জানান, ১৬ মে দুপুরে গ্রামীণ কল্লান’র রিজিওনাল ম্যানেজার মো.আবুল আহম্মদ’র শ^াশ কষ্ট বেড়ে যাওয়ার কারণে তার অফিসের লোকজন তাকে এ্যাম্বুলেন্সে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে করোনা সন্দেহে আইসিলোসেনে ভর্তি করেন। পরে সেখানে পূনরায় তার নমূনা সংগ্রহ করে দ্বিতীয় টেস্ট রিপোর্টে পজিভ আসে বলেও তিনি জানান।