• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ১হাজার পরিবারের মাঝে বিএনপি নেতা হারুন চেয়ারম্যানের ত্রান বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২০, ০৭:১৮ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে ১হাজার পরিবারের মাঝে বিএনপি নেতা হারুন চেয়ারম্যানের ত্রান বিতরন

ডেস্ক রিপোর্ট

বৈশ্বিক মহামারি করোনার কারনে অসহায় দরিদ্র ১হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ শিকদার।

গত ১৮ মে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, আলু, তেল,পিয়াজ, সেমাই,লবন,সাবান চিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারন সম্পাদক উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খলিলুর ররহমান শিকদার, মিজান চেয়ারম্যান, কাউন্সিলর আলীম জোমাদ্দার,স্বপন শিকদার, রুহুল আমিন জোমাদ্দার,মনিরুজ্জামান মনির, আলাউদ্দিন জর্জ, কামরুল ইসলাম রাজিব, আতাউর রহমান রোমান প্রমুখ।