• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ঘূর্ণিঝড় আমফান আসার পূর্বেই বিদ্যুত বিভ্রাট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২০, ১৬:৩১ অপরাহ্ণ
বানারীপাড়ায় ঘূর্ণিঝড় আমফান আসার পূর্বেই বিদ্যুত বিভ্রাট

জি.এম রিপন,বানারীপাড়া
ঘূর্ণিঝড় আমফান আসার পূর্বাবাস হিসেবে বানারীপাড়ায় গরম-ঠান্ডা বাতাস ও থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এ ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪টি সাইক্লোন সেল্টার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে।

অপরদিকে ঘূর্ণিঝড় আমফান আসার পূর্বেই বানারীপাড়া পল্লী বিদ্যুতের অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। দিনে কম করে হলেও অর্ধশত বার বিদ্যুৎ বিভ্রাটে এ উপজেলার কয়েক হাজার গ্রাহক অতিষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বানারীপাড়ার আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দুপুরে হটাৎ করে প্রথমে গরম ও পরে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এসময় বাতাসের সাথে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে। এদিন বিকেলে ওই অবস্থার কিছুটা উন্নতি হলেও আকাশ মেঘাচাছন্ন ও ভারী অবস্থায় রয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান,ঘূর্ণিঝড় আমফান’র কবল থেকে এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪টি সাইক্লোন সেল্টার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়ার পরবর্তী অবস্থার উপর ভিত্তি করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া এলাকাবাসীকে এ ব্যাপারে সতর্ক করে পৌর শহর ও গ্রাম অঞ্চলে মাইকিং করা হয়েছে বলে তিনি জানান।

অপরদিকে ঘূর্ণিঝড় আমফান আসার পূর্বেই বানারীপাড়া পল্লী বিদ্যুতের অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। দিন রাত অসংখ্যবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে এলাকার জনজীবন অতিষ্ট হয়ে ওঠেছে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে বানারীপাড়া পল্লী বিদ্যুতের বিভ্রাট মঙ্গলবার সকাল থেকে অনেকগুন বেড়ে যায়। বার বার বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের ব্যবহ্নিত বাল্ব কেটে যাওয়ার পাশাপাশি কম্পিউটার, ফ্রিজ ও পানির পাম্প বিকল হয়ে পড়ে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

অবশ্য এ অভিযোগ অশি^কার করে বরিশাল পল্লী বিদ্যুৎ সমতি-২ এর বানারীপাড়া সাব জোনাল অফিসের এজিএম মো.মতিউর রহমান জানান,বিদ্যুৎ বিভ্রাটের কারণে বাল্ব কিংবা মেশিনারী বিকল হয়ে পড়ার কোন সম্পর্ক নেই।

এটা যে কোন সময় যে কোন কারণে হতে পারে বলে উল্লেখ করে মতিউর রহমান জানান, মঙ্গলবার বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গ্রামে একটি কাঠ বিড়ালি খুটির মাথায় উঠে সটসার্কিট হওয়ার কারণে বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিয়েছিল। একারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এ সমস্যা সমাধানের জন্য তিনি চেষ্টা করে করছেন বলেও জানান।

এদিকে নাম গোপন রাখার সর্তে বরিশাল পল্লী বিদুৎ সমিতি-২ এর এক কর্মকর্তা জানান, বানারীপাড়া উপজেলার বিদ্যুৎ লাইন বরিশাল কলাডেমা বিদ্যুৎ উৎপাদন পাওয়ার গ্রীডের সাথে যুক্ত হওয়ার পর থেকে আগামী ৫০ বছরেও সেখানে লোডসেডিং থাকার কথা নয়।

তিনি বলেন, যদি বিদ্যুৎ উৎপাদন পাওয়ার গ্রীড ফল্ড করে কিংবা ঘূর্ণীঝড়ে বিদ্যুৎ লাইনের তার ছিড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুতের খুটি ভেঙ্গে যায়, সেক্ষেত্রে এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ পাওয়া যাবে না। এসব সমস্যা সমাধাণের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে মাটির নিচ থেকে বিদ্যুৎ লাইন নেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।

এরই মধ্যে রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় মাটির নিচ থেকে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে বলেও ওই কর্মকর্তা জানান। তিনি জানান, বিদ্যুৎ বিভ্রাট বিভিন্ন কারনে হতে পারে। তবে কি? কারণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, সেটা একান্তই ওই এলাকার সাব জোনাল অফিসের জানার কথা।

এবিষয়ের সত্যতা শ^ীকার করে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বানারীপাড়া সাব জোনাল অফিসের এজিএম মো.মতিউর রহমান বলেন, ঝড় বৃষ্টি হলেই গাছের ডাল-পালা কিংবা গাছ পড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিড়ে যায় এবং অনেক জায়গায় খুটিও ভেঙ্গে যায়।

এসব কারণে বিদ্যুতের ছেরা তার জোড়া দেয়ার পাশাপাশি ভেঙ্গে যাওয়া খুটির স্থানে নতুন করে খুটি বসানোর কাজে নিয়োজিত ডেলি লেবার বর্তমানে করোনার কারণে বাড়িতে রয়েছে। ফলে বিদ্যুৎ লাইন সংস্কার করে বিদ্যুৎ সর্বরাহ করতে বিলম্ব হচ্ছে।