• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় টিসিবির খাদ্য সামগ্রী বিক্রির উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২০, ১৬:৩৬ অপরাহ্ণ
বানারীপাড়ায় টিসিবির খাদ্য সামগ্রী বিক্রির উদ্ধোধন

জি.এম রিপন,বানারীপাড়া ঃ
বানারীপাড়ায় করোনা প্রতিরোধে ঘরে বসে কর্মহীন হয়ে পড়া পরিবারের জন্য এই প্রথম সরকারী ভাবে সল্পমূল্যে টিসিবির খাদ্য সামগ্রী বিক্রি করার উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বন্দর বাজারের ফেরীঘাট সড়কে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিক্রির উদ্ধোধন করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, আওয়ামী লীগ নেতা ডাক্তার খোরশেদ আলম সেলিম, সুব্রত লাল কুন্ডু প্রমূখ।

এদিকে পৌর শহরের বন্দর বাজারে সরকারী ভাবে এই প্রথম টিসিবির মাত্র তিনটি খাদ্য সামগ্রী বিক্রি করা হয়েছে।

এক্ষেত্রে টিসিবির খাদ্য সামগ্রী বিক্রির শুরুতেই ব্যাপক চাহিদা থাকলেও মঙ্গলবার সেখানে মাত্র ১৯৯২ লিটার সয়াবিন তেল, ৮০০ কেজি চিনি ও ২০০ কেজি মশুর ডাল বিক্রি করা হয়েছে। এক্ষেত্রে টিসিবির পর্যাপ্ত সর্বরাহ না থাকায় অনেকেই খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়েছে।

এব্যপারে টিসিবির ডিলার মো. নাসিম জানান, উপজেলার এক একটি পরিবারের ক্রেতাদের জন্য ৪০০ টাকায় ৫ লিটার সয়াবিন তেল, ১০০ টাকায় ২ কেজি চিনি ও ৫০ টাকায় ১ কেজি মশুর ডাল মাত্র দু’ঘন্টার মধ্যে বিক্রি করেছেন। এক্ষেত্রে টিসিবির সর্বরাহ কম থাকায় অনেকেই খালি হাতে হাতে বাড়ি ফিরে যান।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল’র দাবীর প্রেক্ষিতে করোনা প্রতিরোধে ঘরে বসে থেকে কর্মহীন হয়ে পড়া পরিবারের জন্য সরকারী ভাবে সল্পমূল্যে টিসিবির খাদ্য সামগ্রী বিক্রির উদ্যোগ গ্রহণ করা হয়।

সে অনুযায়ী আমরা পৌর শহরে মোট দু’জন ডিলারের মাধ্যমে টিসিবির খাদ্য সামগ্রী বিক্রি শুরু করেছি। এক্ষেত্রে এক জন ডিলার এক একদিন করে একই বাজারে টিসিবির খাদ্য সামগ্রী বিক্রি করবেন। তারা টিসিবির সব খাদ্য সামগ্রীই বিক্রি করতে পারবেন বলেও তিনি জানান। ##