• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির রোমে মুন্সিগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২০, ১৫:৪১ অপরাহ্ণ
ইতালির রোমে মুন্সিগঞ্জ জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে মুন্সিগঞ্জ জেলা সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২০ মে তরপিনাত্তারা’মসজিদ এ উম্মা এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পূর্বক এক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান নাজমুল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল বেপারী। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি’র সাবেক সভাপতি ও ধূমকেতু সামাজিক সংগঠনের প্রতিষ্ঠিতা সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি শরিফ পাইক,সহ সভাপতি আলম মাহমুদ, আফজাল মিঝি, মাসুদ আল মেহেদি,
যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাবেদ বেপারি শাহিন, সদস্য ফিরোজ আলম, সন্মানিত সদস্য মজিবুর রহমান প্রমূখ। এ সময় স্থানীয় মসজিদের ইমাম মিলাদ ও দোয়া পরিচালনা করেন। মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির পাওয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।