• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি ছাত্রলীগের সাবেক নেতার অসহায়দের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২০, ০৬:০৪ পূর্বাহ্ণ
ইতালি ছাত্রলীগের সাবেক নেতার অসহায়দের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরন

ইতালি প্রতিনিধিঃ
করোনায় লন্ডভন্ড হয়ে গেছে সারাবিশ্ব, বাংলাদেশও বাদ পড়েনি এই মহামারির কবল থেকে, সরকার শুরু থেকে পাশে দাঁড়িয়েছে দেশের অসহায় খেটে খাওয়া দিনমুজুর সহ বিভিন্ন পেশার মানুষের পাশে, বাজেটের পর বাজেট ঘোষণা করেই যাচ্ছে সরকার। সরকারের পাশাপাশি দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তারই ধারাবাহিকতা এবার অসহায়দের পাশে ঈদ উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছে ইতালী ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সহ সভাপতি অনিক হাওলাদার। তিনি করোনার এই দুর্যোগে সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে তার নিজ এলাকায় অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন।অনিক হাওলাদার বলেন করোনা সহ দেশের যেকোন দুর্যোগ মোকাবেলায় তার এই সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্দান্ত পদক্ষেপ ও করোনা মোকাবেলায় কার্যকরী ভূমিকার প্রশংসা করেন এবং তার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। দেশের এই ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের আরও বেশি এগিয়ে আসার আহবান জানান।