• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে তুসকোলনা সমাজ কলান সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২০, ১৯:৩৮ অপরাহ্ণ
রোমে তুসকোলনা সমাজ কলান সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ ইতালির রোমে তুসকোলনা সমাজ কল্যান সমিতির আয়োজনে শেষ রমযানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তুসকোলনা একটি হল রুমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে ইফতার পূর্বক দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদ হাসান খোকন। সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা হাসান ইকবাল,তুসকোলনা সমাজ কল্যান সমিতির উপদেষ্টা জিয়াউল হক জিয়া,ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম প্রধান,জামান মোক্তার,তুসকোলনা সমাজ কল্যান সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ শাহিন,সহ সভাপতি জাহাঙ্গীর আলম শাহেদ,শাহ আলম,খোকন ফরাজী,সাংগঠনিক সম্পাদক চপল হাওলাদার,সহ আরো অনেকে। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ উদযাপনের আহবান জানান। এ সময় দেশে এবং প্রবাসের সবাইকে তুসকোলনা সমাজ কল্যান সমিতির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ।