সৈয়দ নুর-ই আলম,বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস পরিস্থিতিতে গরীব, দুস্থ এবং, অসহায় মানুষের জন্য জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের জনগণের মাঝে, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরগুনা জেলা পরিষদ।
শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় বরগুনা জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ আবুল কাসেম এর তত্ত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধে শতাধিক পরিবারের কর্মহীন অসহায় দরিদ্র ও দুঃস্থদের মাঝে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয় ।
এসময় খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মাকসুদ রহমান ফোরকান, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীব আহসান, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মহসিন ফয়সাল অপু সহ বেতাগী উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
বিতরণ করা খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন ও সাবান।