• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে সিকদার রিয়াজের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২০, ১৬:৪৬ অপরাহ্ণ
বেতাগীতে সিকদার রিয়াজের ঈদ সামগ্রী বিতরণ

সৈয়দ নূর-ই আলম, বেতাগী (বরগুনা)প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে সমাজসেবক ও ব্যবসায়ী মো.রিয়াজ সিকদারের ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপলক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মহামারি করোনা ও প্রাকৃতিক দূর্যোগ আম্ফানের প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে শনিবার সকাল ৯টায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

দিনব্যাপী সংশ্লিষ্ট এলাকায় প্রায় ছয় শতাধিক দিনমজুর ও সুবিধাবঞ্চিত সাধারণ লোকদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবক ও ব্যবসায়ী মো.রিয়াজ সিকদার, আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম ফোরকান গাজী, বিবিচিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় ক্ষতিগ্রস্থ ও ঈদ উপহার প্রাপ্ত নছিমন বিবি বলেন, আমাদের এলাকার পোলা(সন্তান) ঈদে মোগো অসহায় মানুষের খোঁজখবর নিয়েছেন দোয়া করি আল্লাহ তার মঙ্গল করুন।

এ সহায়তা প্রদানকালে মো.রিয়াজ সিকদার বলেন, সাধারণ মানুষের মাঝে সামান্য ঈদ উপহার দিতে পেরে নিজের কাছে ভালো লাগছে। শুধুমাত্র ঈদ আনন্দ ভাগাভাগি করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।এভাবেই সহায়তার মাধ্যমে সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকতে চাই।