স্টাফ রিপোর্টার ; বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আদর্শ শিক্ষা পরিবারের উদ্দ্যেগে হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে ইদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকাল ১০ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিজ দায়িত্ব সুবিধাবঞ্চিত পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেন৷ এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের আহবায়ক, ফারুক হোসেন মল্লিক, মকিমাবাদ বাজার কমিটির সভাপতি ফোরক সিকদার, সংগঠনটির সভাপতি মোঃ ওবায়দুর রহমান মাসুম, “মানবতার একদিন” কর্মসূচির সমন্বয়ক সুমন সরদার, সাধারন সম্পাদক আনিসুল ইসলাম, স্থায়ী সদস্য রুবেল তালুকদার, রাজিব দাস, মৃত্যুন্জয় দাস, মোস্তাফিজ ডাকুয়া সহ অনেকে। তাদের এই কর্মকান্ডকে সাধুবাজ জানিয়েছেন এলাকার সুশীল সমাজ। সরকারের পাশাপাশি সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে দরিদ্র এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে সকলকে দাঁড়ানোর আহবান জানান তারা৷ এ বিষয়ে আদর্শ শিক্ষা পরিবারের সভাপতি ওবায়দুর রহমান মাসুম জানান, প্রাথমিক পর্যায়ে ৩২ টি পরিবারকে “মানবতার একদিন” নামক খাদ্য সহায়তার আওতায় আমরা একেকটি পরিবারকে প্রায় ২ সপ্তাহের খাবার দিয়েছি, এবং ৩ টি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছি, আমাদের মানবতার এই কর্মসূচি চলমান থাকবে । তিনি তাদের “মানবতার একদিন” কর্মসূচিতে সহযোগিতা যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও তাদের সহায়তা কামনা করেন।