নাটোরে লাল সবুজের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণ।
শনিবার নাটোরে লাল সবুজ উন্নয়ন সংঘের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার ঝাউতলা, বড়হরিশপুর, কানাইখালি, ফুল বাগান, হাফরাস্তা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা।
লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখার সভাপতি শেখ রিফাদ মাহমুদ এর নেতৃত্বে সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আকাশ, আশফিক সরকার মৃদুল, সাংগঠিক সম্পাদক ইশতিয়াক জামান নিশাত, সহ সাংগঠনিক সম্পাদক রাজিউল হাসান, অর্থ সম্পাদক রনি, অনুষ্ঠান সম্পাদক চিন্ময় সরকার, উপ অনুষ্ঠান সম্পাদক সাবিহা ইয়াসমিন, প্রচার সম্পাদক হাসিব মাহমুদ, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক সামিউল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক ইমরান নাফি, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ, সহ সম্পাদক সাব্বির হোসেন, সদস্য নিহাল, ফারিহা সুলতানা এসব উপহার সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে সুবিধাবঞ্চিত মানুষের পরিবারে পৌঁছে দেন। নাটোর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম বলেন, করোনা দূর্যোগকালীন সময়ে লাল সবুজ সদস্যদের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।
তারা নিজ উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত করে আসছে৷