• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় এমপি হাজি মকবুলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২০, ১৬:৩৬ অপরাহ্ণ
করোনায় এমপি হাজি মকবুলের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের নেতা ও ঢাকার সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেন মারা গেছেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়েছে।

হাজি মকবুলের ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান বলেন, উনার করোনাভাইরাস পজিটিভ এসেছিল।

তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন।

করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল।

সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।

তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।