• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে আলোচিত ‘শিশুর কোলে শিশু’ ঘটনায় মাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২০, ১৮:২১ অপরাহ্ণ
বেতাগীতে আলোচিত ‘শিশুর কোলে শিশু’ ঘটনায় মাকে কুপিয়ে জখম

সৈয়দ নূর-ই আলম, বেতাগী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে আলোচিত ‘শিশুর কোলে শিশু,বাবা হবে কে? ঘটনায় শিশুটির মা সহ তিনজনকে কুপিয়ে জখম করেছে তৎকালীন ধর্ষণ মামলার আসামী সহ এলাকার সন্ত্রাসীবাহিনী।
রবিবার বিকাল ৫টায় শিশুটির মা ‘নুরনাহার’ আক্তারের বাড়িতে বসে এ সন্ত্রাসী হামলা চালায়। একই এলাকার হেলাল,অরেস,রতন ,মিরাজ জাহিদ এ সন্ত্রাসী হামলা চালায়।
এ হামলায় শিশুটির মা ‘নুরনাহার’ সহ তার বোন ও চাচী গুরুতর আহত হন। বর্তমানে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
চিকিৎসক জানান, শিশুটির মায়ের মাথায় গুরুতর জখম হয়েছে, ১৪ টি সেলাই দেয়া হয়েছে এবং বর্তমানে চিকিৎসা চলছে ।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ২৮ আগস্টে বেতাগী উপজেলায় আলোচিত ঘটনাটি ঘটে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, মামলার প্রস্তুতি সহ তাৎক্ষণিক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।