• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২০, ১৪:৫২ অপরাহ্ণ
বেতাগীতে সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

সৈয়দ নূর-ই আলম বেতাগী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে একটি গ্রামে কাদেরিয়া চিশতিয়া তরিকা পন্থির অনুসারী বেশ কয়েকটি পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে রবিবার ঈদুল ফিতর উদযাপন করছেন।

উপজেলার কাজীরাবাদ ইউনিয়নের গলাচিপা বকুলতলী মল্লিক বাড়ি জামে মসজিদে প্রতি বছরের মতো এ বছরও ঈদের নামাজের জামাতের আয়োজন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে আটটায় মল্লিক বাড়ির জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে বেতাগীর কাদেরিয়া চিশতিয়া তরিকার অনুসারীরা অংশগ্রহণ করেন।