• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে সামাজিক দূরত্ব রেখে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২০, ০৭:৩৩ পূর্বাহ্ণ
বেতাগীতে সামাজিক দূরত্ব রেখে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত

সৈয়দ নূর-ই আলম বেতাগী(বরগুনা)প্রতিনিধি:

মহামারি করোনা প্রভাব এড়াতে বরগুনার বেতাগীতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ধর্মপ্রান মুসলিম উম্মারা মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে এ নামাজে অংশগ্রহণ করেন।

উপজেলার ৭টি ইউনিয়নের ২৩২টি জামে মসজিদে সামাজিক দূরত্ব রেখে স্বল্প সময়ের পরিসরে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, পূর্ব নির্ধারিত সময়ে প্রত্যেক মসজিদে কমিটির নির্দেশনায় মুসল্লিদের মাস্ক ও পরিচ্ছন্নভাবে মসজিদে আসার জন্য জানানো হয়।

মসজিদে সালাত আদায় করতে আসা একাধিক মুসল্লি ভিন্ন ভিন্ন ভাবে জানান, এমন পরিস্থিতিতে নামাজ পড়তে পেরে আমরা মহান সৃষ্টিকর্তারর কাছে শুকরিয়া আদায় করছি।

বেতাগী উপজেলাা নির্বাহী কর্মকর্তা মো.রাজিব আহসান বলেন,বৈশ্বিক মহামারি করোনা প্রভাবে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের সালাত আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছিলো। আলহামদুলিল্লাহ্‌ সুষ্ঠুভাবে সালাত আদায় করা সম্ভব হয়েছে।