• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ফুটবল খেলাকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২০, ১৩:৩১ অপরাহ্ণ
বরিশালে ফুটবল খেলাকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে জখম

হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলায় ফুটবল খেলা বন্ধ করাকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে জখম ও ১ জনকে মারধর করা হয়েছে।

এ ঘটনায় ১৫ জনকে আসামী করে হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঈদের দিন সন্ধ্যায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউনতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলায় জখম হওয়া মোশারফ হোসেন বাবুল মোল্লা জানান, ঈদের দিন বিকেলে স্কুল মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম পুলিশ নিয়ে এসে খেলা বন্ধ করে দেয়। মহামারী করোনা সংক্রমন এড়াতে এই খেলা বন্ধ করে দেয়া হয়।

কিন্তু খেলা আয়োজনকারীরা মনে করে এই খেলা বন্ধ করার পিছনে হামলার শিকার মোশারফ হোসেন বাবুল মোল্লা, তার ছেলে রিয়াজ হোসেন সোহাগ মোল্লা ও মনির হোসেন রয়েছে।

যার কারণে সন্ধ্যার পর তাদের উপর হামলা চালায় মাউনতলা গ্রামের কথিত ছাত্রলীগ মো: হিরন বিশ্বাস, মাদক ব্যবসায়ী তৌফিক মোল্লা, মনির হোসেন স্বপন বিশ্বাসসহ ১৫-২০ জন।

পরে স্থানীয়রা হামলায় কুপিয়ে জখম হওয়া মোশারফ হোসেন বাবুল মোল্লা, তার ছেলে রিয়াজ হোসেন সোহাগ মোল্লা ও মনির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই ঘটনায় মোশারফ হোসেন বাবুল মোল্লা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও ৬-৭ জন অজ্ঞত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

আসামীরা পালিয়ে রয়েছেন বলে জানিয়েছে থানা পুলিশ। ##