• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে মাদক সেবনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২০, ০৩:২৩ পূর্বাহ্ণ
বেতাগীতে মাদক সেবনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক আটক

সৈয়দ নূর-ই আলম, বেতাগী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক লুৎফর রহমান সোহাগ(৩২) নামের এক ব্যক্তিকে ২পিস ইয়াবা সহ আটক করেন বেতাগী থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিশেষ সংবাদের ভিত্তিতে বেতাগী হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে মাদক সেবনকালে এ.এস.আই সাইফুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করা হয়। এসময়ে তার মানিব্যাগ তল্লাশি করে ২ পিস ইয়াবা পাওয়া যায়।
জানা যায়, ইতোপূর্বে সোহাগ মাদকসহ গ্রেফতার হয়ে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত হয়।

এ ব্যাপারে বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মাদকসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার রুজুর প্রস্তুতি চলছে।