• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে বৃদ্ধের রহস্যময় লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২০, ০৪:৫৩ পূর্বাহ্ণ
বেতাগীতে বৃদ্ধের রহস্যময় লাশ উদ্ধার

সৈয়দ নূর-ই আলম, বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগীতে সোহরাব হাওলাদার নামের এক বৃদ্ধের রহস্যময় লাশ উদ্ধার করেছে বেতাগী থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুনা গ্রামের এক বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে মৃত ব্যক্তির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পর্যন্ত না থাকায় মৃত্যুর বিষয়টি বেশ রহস্যজনক বলে মনে করেন এলাকাবাসী। মৃত সোহরাব হাওলাদার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মৃত জবেদ আলী হাওলাদারের পুত্র। সাংসারিক জীবনে তিনি মোকামিয়া ইউনিয়নে বসবাস ও দিনমজুরের কাজ করতেন। তার এক পুত্র ও দুইটি কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, শুক্রবার সকাল থেকেই মৃত সোহরাব এর স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থানরত ছিলেন এবং একমাত্র ছেলে আল আমিন শ্বশুড় বাড়িতে ছিলেন । বিকালে ছেলে বাড়িতে এসে বাবাকে না পেয়ে খোঁজ নিলে এলাকার লোকজন তাকে পার্শ্ববর্তী বিলে পরে থাকার সংবাদ দেন।পরবর্তীতে পুলিশ এসে বাড়ির পাশের একটা বিলে শুধু শার্ট পড়া অবস্থায় লোকটির লাশ উদ্ধার করেন। শরীরের বাকি অংশের কাপড় কিছুটা দুরত্বে তল্লাশি নিলে পাওয়া যায়।

বেতাগী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ফেরদৌস আলম বলেন, তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই,তবে বিস্তারিত জানার পর মনে হচ্ছে শ্বাস রুদ্ধ হওয়ার কারনে মৃত্যু হয়েছে। তবে সঠিক তথ্য উদঘটন করতে তদন্ত চলছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বেতাগী থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যান এবং লাশটি উদ্ধার করেন। লাশটি আগামিকাল ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে একই সাথে তদন্ত অনুযায়ী মামলা রুজুর প্রস্তুতি চলছে।