• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২০, ০২:০৪ পূর্বাহ্ণ
ইতালিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল

ইতালি প্রতিনিধিঃ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইতালি বিএনপি। রোমের প্রেনেসতিনা মসজিদে এ মক্কিতে আয়োজিত দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক। সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন,রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ন কবির,ইতালি বিএনপির
সহ সভাপতি হাসানুজ্জামান,আবুল কালাম,এডঃকামরুজ্জামান,মইনুল আলম খোকন,মাসুম বিল্লাহ,ফিরোজ খান,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন,রায়হান মোল্লা,আল আমিন,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন,বিএনপি নেতা কাশেম পাটোয়ারী,যুবনেতা জাকির হোসেন গনি,মাহামুদুল হাসান,সিরাজ পঞ্চায়েত্ ,সহ ইতালি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদ এ মক্কির খতিব মুফতি ওয়ালি উল্লা। এ সময় বিএনপির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর
এর রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।এ ছাড়া ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন এর বাবার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।