নিজস্ব প্রতিবেদক
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টার ব্যাবধানে করোনা উপসগ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের জ¦র, কাশি ও প্রচন্ড শ^াস কষ্ট ছিলো।
মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
আজ রোববার বিকাল ৪ টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ ও বিকাল সাড়ে ৩ টায় ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার ৬৫ বছর বয়সী অপর এক বৃদ্ধ মারা যান।
এর মধ্যে ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ ভর্তি হন সকাল ৯টা ৪৮ মিনিটে এবং ৬৫ বছর বয়সী বৃদ্ধ ভর্তি হন দুপুর ৩টা ৩৫ মিনিটে।
এছাড়া বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর ১৩ নং ওয়ার্ডের কাজিপাড়া এলাকার ৬৫ বছর বয়সী বৃদ্ধ মারা যান।
তিনি সকাল সাড়ে ৯ টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ২ ঘন্টা পরই প্রচন্ড শ^াস কষ্ট ও জ¦রে মারা যান।
এইকভাবে করোনা উপসগ নিয়ে ভর্তির এক ঘন্টা পর মারা যান উজিপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সী এক পুরুষ। তিনি শনিবার রাত ১১টা ২০ মিনিটে ভর্তি হন এবং মারা যান রাত ১২টা ৪৫ মিনিটে।
এর আগে শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মারা যান মুলাদী পৌরসভার ৭ নং ওয়ার্ডে ৪৫ বছর বয়সি একজন।
তিনি শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হয়েছিলেন করোনা ওয়ার্ডে। শনিবার বেলা সাড়ে ১২ টায় বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠী গ্রামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।
এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসগ নিয়ে মারা যান ৩৩ জন।
এর মধ্যে ৩ জনের করনা সনাক্ত হয়। এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৯ রোগী। এর মধ্যে ৬৫ জনের দেহে করোনা সনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ এস এম মনিরুজ্জামান।