সৈয়দ নূর-ই আলম, বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে উত্তর করুনা গ্রামে নতুন করে ঢাকা থেকে আগত একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছেন।
এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত মোট ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। এর ভিতরে একজন মৃত্যুবরণ করলেও ডাক্তারসহ মোট দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আক্রান্ত আছে তিনজন, তাদের তেমন কোনো উপসর্গ নেই।
বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেং মং জানান, গত ২৯ মে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করে শেরে-বাংলা মেডিক্যাল কলেজ-এ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ ৩১ মে তার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।