• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় এক স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১, ২০২০, ১৪:১৪ অপরাহ্ণ
বানারীপাড়ায় এক স্বাস্থ্য কর্মীর করোনা পজেটিভ

বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় এই প্রথম উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য কর্মীর করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে। একারণে রোববার ওই স্বাস্থ্য কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসিলোসেন ভর্তি করা হয়েছে।

অপরদিকে করোনা সন্দেহে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা গ্রামীণ কল্যান’র (স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান) রিজিওনাল ম্যানেজার মো.আবু আহম্মদ নাসির বয়াতির তৃতীয় টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। সম্প্রতি তিনি ওই হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।
এর আগে প্রথমে তার করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ ও দ্বিতীয় বারে পজেটিভ এবং তৃতীয় বারে নেগেটিভ আসে।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান জানান, করোনার নমূনা সংগ্রহের টিমে থাকা কমিউটিটি ক্লিনিকের এক স্বাস্থ্য কর্মীর নমূনা সংগ্রহ করে ২৩ মে টেস্ট রিপোর্টের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

এছাড়া ১৩ মে করোনা সন্দেহে গ্রামীণ কল্যান’র রিজিওনাল ম্যানেজার মো.আবুল আহম্মদ নাসির বয়াতির প্রথম টেস্ট রিপোর্ট ঢাকার আইডিসিআর থেকে নেগেটিভ ও দ্বিতীয় বারে পজেটিভ ও তৃতীয় বার নেগেটিভ আসার পাশাপাশি সে বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিলোসেন থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যান বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান।