উজিরপুর(বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ী ৩১ মে রোববার রাতে লকাডাউন করেছে উপজেলা প্রশাসন। জানা যায়, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রানঘাতী করোনা ভাইরাস (কেভিড-১৯) নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলের ভাই স্বপন মজুমদার ৩০ মে শনিবার মারা যায়। মারা গেলে বরিশাল মহাশ্বাশানে তার স¦তকার করা হয়েছে। আক্রান্ত স্বপনের বাড়ী মুলাদী উপজেলায় হওয়ায় স্ত্রীসহ তার পরিবারের লোকজনদের বরিশাল থেকে রাতের আধারে উজিরপুর বন্দরের পাশে তাদের বাড়ীতে রাখে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে পৌর সভার মেয়র গিয়াস উদ্দিন, মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল হাসান মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ীতে গিয়ে তাদের(সীমা) বাড়ীর সকলকে প্রশাসনের পরবর্তি নির্দেশনা না দেয়ার আগ পর্যন্ত সকলকে বাড়ীর বাহিরে বেড় না হওয়ার জন্য অনুরোধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস জানান, সংবাদ পাওয়ার পর মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ীসহ কিছু বাড়ী লকডাউন করে দেয়া হয়েছে। এছাড়া লকডাউন করে দেয়া ওই বাড়ীর কিছু পরিবারের মাঝে উপজেলা প্রশাসন থেকে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শওকত আলী জানান, সোমবার সকালে ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।