• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে স্বাস্থ্য বিধি ভাঙছে বাস যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১, ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ণ
বরিশালে স্বাস্থ্য বিধি ভাঙছে বাস যাত্রীরা

করোনা ভাইরাস সংক্রমণ রোধে বন্ধ হওয়ার দীর্ঘ ২ মাস ৭ দিন পর বরিশালে চালু হয়েছে গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল।

সোমবার চালু হওয়া বাস সার্ভিসে স্বাস্থ্য বিধি মেনে বাস চলাচল করতে দেখা গেছে।

কিন্তু স্বাস্থ্য বিধি অমান্যের প্রবনতা দেখা দিয়েছে যাত্রীদের মাঝে।

তারা কে সামনের সিটে বসবে, আগের গাড়িতে উঠবে এই নিয়ে প্রতিযোগিতায় নেমেয়ে।

সোমবার সকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনালে এই চিত্র দেখা গেছে।

যাত্রী গাড়ীতে তোলার আগে থেকেই ভাইরাস সংক্রমণ রোধে প্রস্তুত করেছে পরিবহন মালিক ও শ্রমিকেরা।

বাস ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। এমনকি প্রতি ট্রিপের পর থেকেই পুরো বাসকে জীবানু মুক্ত করার জন্য স্প্রে ছিটানো হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, তারা স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো চেস্টা করছেন। বাসে শারীরিক দূরত্ব নিশ্চিত ও জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

এছাড়াও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে অনেক বাস মালিক।

বরিশাল জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গির হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা বাস চলাচল শুরু করেছি।

বাসে শারীরিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

কিন্তু যাত্রীরা কোন যেন স্বাস্থ্যবিধি মানছে না।

তারা কে কার আগে গাড়িতে উঠবে সেই কর্মে ব্যস্ত।

এমনকি তাদের ফাকাঁ ফাকা হয়ে বসতেও অনিহা দেখা যাচ্ছে।