• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় গাজার গাছসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১, ২০২০, ১৪:১৮ অপরাহ্ণ
বানারীপাড়ায় গাজার গাছসহ আটক ১

বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় চাখার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো.হান্নান মৃধার ছেলে সোহেল মৃধাকে গাজা গাছের চারা ও ৫ গ্রাম গাজা সহ আটক করেছে পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এস.আই আসাদুজ্জামান উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রামের সাবেক ইউপি সদস্য মো.হান্নান মৃধার মাছের ঘেরে অভিযান চালিয়ে তার ছেলে মো. সোহেল মৃধাকে ৯টি গাজার গাছ ও ৫ গ্রাম গাজাসহ আটক করেণ। এব্যাপারে এস.আই আসাদুজ্জামান বাদী হয়ে ওই রাতে তার বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করেণ।