• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২০, ১২:০২ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি

বাকেরগঞ্জ বর্তমান করোনা পরিস্থিতিতে সম্মুখ যোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন তাদের উৎসাহিত করতে ব্যাতিক্রমী ভুমিকায় অবতীর্ণ হলেন ডিপেন্ডেবল ইয়ুথ সোসাইটির কর্মীরা। তাদের এ মহৎ উদ্যোগের তালিকায় শীর্ষে রয়েছে স্থানীয় প্রশাসন, ডাক্তার ও সাংবাদিকরা। তাদের কে সম্মান এবং ধন্যবাদ জানানোর জন্য ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি আয়োজন করে ” খোলা চিঠি”। এ চিঠিতে তারা মানবতার কল্যানে সন্মূখে সমরে অবস্থান নেওয়া যোদ্ধা প্রশাসন, ডাক্তার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে ফুল দিয়ে সন্মানিত করেন। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় প্রশাসন, ডাক্তার, সাংবাদিক সহ উপজেলার সর্বস্তরের জনগণ।