• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

 শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠক শাহজাহান মানিকের মৃত্যুতে সমাজ সেবক আতিকের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২০, ১১:২৪ পূর্বাহ্ণ
 শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠক শাহজাহান মানিকের মৃত্যুতে সমাজ সেবক আতিকের শোক

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বুগঞ্জের বরেণ্য শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহজাহান মানিক আর নেই। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোর ৭টার দিকে উপজেলার রহমতপুরস্থ নিজের ভাড়া বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মরহুমের নামাজে জানাজা গ্রামের বাড়ি কেদারপুরে তাঁর নিজ হাতে প্রতিষ্ঠিত সোনার বাংলা হাইস্কুল ও কলেজ মাঠে আজ শুক্রবার বিকেলে বাদ আসর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনি জটিলতাজনিত বিভিন্ন রোগে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক এবং সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়িছেন  বাবুগঞ্জের কৃতি সন্তান,বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক। এছাড়ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।