• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউসেপ বরিশাল টেকনিক্যাল স্কুলে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২০, ১৪:১৩ অপরাহ্ণ
ইউসেপ বরিশাল টেকনিক্যাল স্কুলে অগ্নিকান্ড

ইউসেপ বরিশাল টেকনিক্যাল স্কুল, কাশিপুরে (বিভাগীয় কমিশনার অফিসের অপজিটে) গত ০৫ জুন শুক্রবার আনুমানিক বিকাল ৪:৫০ ঘটিকায় বৈদ্যুতিক শর্টসার্কিটজনিত কারণে দ্বিতীয় তলার অফিসকক্ষে অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে অফিসের ফটোকপি মেশিন, ৫টি ডেক্সটপ কম্পিউটার, ১৫টি মনিটর, এসি ও অন্যান্য বৈদ্যূতিক সরঞ্জামাদি, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ইত্যাদিসহ আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়।

অফিসের দ্বিতীয় তলার জানালা থেকে ধুয়া দেখতে পেয়ে কর্তব্যরত গার্ড তৎক্ষণাত অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনারদিন অফিস বন্ধ থাকায় ইউসেপ কর্মীবৃন্দ, শিক্ষার্থীগণ দ্রৃত ঘটনাস্থলে ছুটে আসেন। আনুমানিক ৫.১০ ঘটিকায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের একটি ইউনিট স্কুল কম্পাউন্ডে ও আরেকটি ইউনিট ভবনের উত্তরদিকে ইনফ্রা পলিটেকনিকের পাশে অবস্থান নেয়। অতঃপর ফায়ার সার্ভিসের কর্মী, শিক্ষক-কর্মকর্তা/কর্মচারি ও স্থানীয় প্রশিক্ষণার্থীদের আন্তরিক প্রচেষ্টায় ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনা প্রাদূর্ভাবের কারণে ইউসেপ কর্মীগণ বাসায় থেকে অফিস করছেন। আকস্মিক এ অগ্নি দূর্ঘটনার বিষয়ে বরিশাল বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।