ডেস্ক রিপোর্ট :: করোনা উপসর্গ নিয়ে সেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশালে সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে।
অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণের বুকের ভিতর শ্বাসকষ্ট অনুভব হলে স্বজনেরা দ্রুত শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।
বুধবার সকালে ভর্তি পরে বরিশালের এই দানবীর কে হাসপাতালের করোনা ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তিনি করোনা আক্রান্ত হয়েছেন কী না তাৎক্ষণিকভাবে বলতে পারছেন কর্তব্যরত চিকিৎসকরা।
পারিবারিক সূত্রে জানা গেছে- নগরীর হাসপাতাল রোডের নিজ বাসায় অবস্থানকালে আজ সকাল থেকে শ্বাসকষ্ট ও বুকের ব্যাথা অনুভব করছেন তিনি। একপর্যায়ে শ্বাসকষ্ট বাড়তে থাকলে তাৎক্ষনিক তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
ডাক্তারদের প্রাথমিক পরীক্ষায় বিজয় কৃষ্ণ দে শরীরে করোনার সকল উপসর্গ রয়েছে, অনুমান করে। এই কারণে তাকে ভর্তির পরে করোনা ওয়ার্ডে রাখা হয়েছে বলে যানায়।