• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মুক্তিযোদ্ধার করোনা উপর্সগে মৃত্যু   

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২০, ১৬:১৪ অপরাহ্ণ
বরিশালে মুক্তিযোদ্ধার করোনা উপর্সগে মৃত্যু   

বরিশাল নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা বজলুর রহমান করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেরেবাংলা মেডিকেল হাসপাতালে মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি উপর্সগ নিয়ে মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটে শেবাচিম হাসপাতালে  ভর্তি হন।
বৃধবার বিকেল সাড়ে ৪টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।
তবে এখনো তার করোনার রিপোর্ট পাওয়া যায়নি।
 এ তথ্যের সত্যত্তা স্বীকার করেছেন বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।