• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে বেড়েই চলছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২০, ০৩:৫৮ পূর্বাহ্ণ
বেতাগীতে বেড়েই চলছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা

সৈয়দ নূর-ই আলম বেতাগী( বরগুনা)প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় নতুন করে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তি মো: মিজান উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। বেতাগী উপজেলায় এ পর্যন্ত মোট ১০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এর ভিতর প্রথম শনাক্তকারী বৃদ্ধ মারা গেছেন এবং আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চিকিৎসক সহ মোট তিনজন ।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক রবীন্দ্রনাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ‘আক্রান্ত ব্যক্তি গত ৬ জুন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরদিন ৭ জুন তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল-এ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ ১০ জুন বুধবার রাতে তাঁর পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।