মহামারি কোভিড-১৯ এর ভয়াবহতা কিছুতেই কমছে না।বিশ্বের একপ্রান্তে সংক্রমণ কিছুটা কমে এলেও অন্য প্রান্তে বাড়ছে।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।চারদিকে শুধু লাশ আর লাশ। মৃত্যুর মিছিলে এরইমধ্যে যোগ দিয়েছেন ৪ লাখ ১৮ হাজার ৮৮৯ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭৪ লাখ ৫১ হাজার ৯৫৭ জন।
তাদের মধ্যে বর্তমানে ৩২ লাখ ৪৫ হাজার ৮৫৪ জন চিকিৎসাধীন।তাদের মধ্যে ৫৩ হাজার ৮১১ জনের (২ শতাংশ) অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ লাখ ৩৩ হাজার ৪০১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আক্রান্তদের মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২০ লাখ ৬৬ হাজার ৪০১ জন সংক্রমিত হয়েছে। মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ১৩০ জন।
আক্রান্তের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে ৭ লাখ ৭৫ হাজার ১৮৪ জন আক্রান্ত। আর মারা গেছেন ৩৯ হাজার ৮৯৭ জন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আ আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ১২ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে মোট ৭৪ হাজার ৮৬৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গলাচিপায় আগুনে ক্ষয়ক্ষতি হওয়া পরিবারের মাঝে কোস্টের অনুদান
গোপালগঞ্জে ১৯০৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্ত্রীর স্বীকৃতি পেতে প্রবাসীর বাড়িতে তরুনির অনশন
ইউপি সদস্যকে পিটিয়ে আহত
গলাচিপায়-অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা-উপজেলা প্রশাসনের ত্রাণ নগদ অর্থ বিতরণ
কুড়িগ্রামে নিজ মেয়েকে ধর্ষণের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
গোবিপ্রবি সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ ও সংবাদ সম্মেলন, ৭ দিনে আল্টিমেটাম
বোরহানউদ্দিনে আসামি দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃনমূল দ্বায়ীত্বশীলদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত
স্ত্রীর স্বীকৃতি পেতে প্রবাসীর বাড়িতে যুবতীর অনশন
চাঁদার দাবিতে ইউপি সদস্যকে পিটিয়ে আহত
পাঁচ টাকার টিকিট ১০ টাকা রাখায় ১০ হাজার টাকা জরিমানা
বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার
গলাচিপায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯
ক্যারমবোর্ড খেলাকে কেন্দ্র করে যুবক নিহত, বিচারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
প্রথমবারের মতো বরিশালে করোনা ভাইরাস শনাক্ত
চাঁদা দাবির প্রতিবাদে : মহাসড়ক অবরোধ করে টরকী বন্দরের ব্যবসায়ীদের বিক্ষোভ
লঞ্চে সিট বাণিজ্য : বিএনপি নেতার ওপর হামলা