বরিশাল ব্যুরো
মাদকের মামলায় পেয়ারা বিক্রেতা আকবর মৃধা গত ৪ মাস ধরে কারাগারে রয়েছেন।
আর এই করোনাকালে চরম মানবেতর জীবনযাপন করছে তার পরিবার।
পরিবারে আকবর মৃধার দুই সন্তান নিয়ে তার স্ত্রী জীবনযুদ্ধ করছেন।
এ অবস্থায় তাদের পাশে দাড়িয়েছে বরিশাল জেলা প্রশাসক।
ওই পরিবারে তুলে দিয়েছেন ত্রান সহায়তা।
একই অবস্থা বরিশাল কারাগারে আটক রুবেলের পরিবারের।
তার বৃদ্ধা মা কল্পনা বেগম মানুষের বাসায় ঝি’য়ের কাজ করে এতদিন মানবেতর জীবনযাপন করলেও করোনার কারনে সেই কাজটিও নেই।
তাই তার পাশেও দাড়িয়েছে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর।
কারাগারে আটককৃত বন্দীদের পরিবারের মাঝে করোনা দুযোর্গ কালীনসময়ে খাদ্য সহায়তা কর্মসূচী’র আওতায় বৃহস্পতিবার সমিতির নির্বাহী সদস্য মোঃ রিয়াজ-উল-কবির এবং জেলা প্রশাসনের সহায়তায় ২৫টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর বরিশালের উপ পরিচালক আল মামুন তালুকদার, সহকারী পরিচালক মোঃ শহীদুল ইসলাম এবং মহনগর প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত এবং জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।
আটক থাকার ফলে উপাজর্ন ছিল না এ সকল পরিবারের।
এদের অসহায়ত্বের কথা বিবেচনায় এনে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এর নির্দেশে এই ত্রান বিতরণ করা হয়েছে বলেন জানান জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। ##