• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১২ ঘন্টা ব্যবধানে বরিশালে করোনা ও উপসর্গে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২০, ১৮:০৪ অপরাহ্ণ
১২ ঘন্টা ব্যবধানে বরিশালে করোনা ও উপসর্গে ৩ জনের মৃত্যু

 

বরিশাল ব্যুরো
বরিশালে ১২ ঘন্টা ব্যবধানের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ, করোনা উপর্সগে ধুলু সরকার (৬৫) ও মো: ইউনুস নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে সালমা আক্তার, সন্ধ্যায় ৬ টায় ধুলু সরকার ও রাত ৮টায় মো: ইউনুস বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। সালমা গত মঙ্গলবার, ধুলু শুক্রবার দুপুরে ও ইউনুস বৃহস্পতিবার দুপুরে এ হাসপাতালে ভর্তি হন। ওই গৃহবধূর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়, বৃদ্ধর বাড়ি নগরীর ২৩ নং ওয়ার্ডে কাউনিয়া বিসিক এলাকায় ও ইউনুস এর বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী এলাকার বাসিন্দা।
শেবাচিম হাপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হলে তাৎক্ষণিক তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রাতে পাওয়া রিপোর্টে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। বৃহস্পতিবার রাত থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং সকাল পৌনে ৮ টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া ধুলু সরকারের ও ইউনুসের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। এই অবস্থায় বৃহস্পতিবার ও শুক্রবার দুপুরে ভর্তি করা হয়। সন্ধ্যা ৬ টা ও রাত ৮টায় তাদের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলে পরিচালক জানান। ##