আজ ১৩ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে ১০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ১০ জন সহ অদ্যাবধি এ জেলায় ৮৭২ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ১৩ জুন এ জেলায় করোনা আক্রান্ত ১১ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১৪০ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ ১৩ জুন এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। আজ তথ্য পাওয়া ০১ জনসহ অদ্যাবধি এ জেলায় ১২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ০১ জন, আগৈলঝাড়া উপজেলার ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন নার্স, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত কাউনিয়া, ০১ নং ওয়ার্ড, স্ব-রোড, চাঁদমারি প্রত্যেক এলাকার ০১ জন করে ০৪ জন, বেসরকারি ব্যাংকে কর্মরত ০৩ জন ব্যক্তিসহ মোট ১০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৩৩ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৬৯৮ জন, উজিরপুর উপজেলায় ৩০ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২৭ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১৫ জন, হিজলা উপজেলায় ০৬ জন, বানারীপাড়া উপজেলায় ২০ জন, মুলাদী উপজেলায় ১২ জন, গৌরনদী উপজেলায় ২০ জন, আগৈলঝাড়া উপজেলায় ১১ জন করে মোট ৮৭২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শনাক্ত হওয়া ০১ জন নার্সসহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১১৭ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।