কাজী হাফিজ,
কোভিড-১৯ এর মহামারী সময়ে কিশোর-কিশোরী এবং তরুনদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সিরাক-বাংলাদেশের আয়োজিত ‘বরিশাল বিভাগীয় অনলাইন মিটিং (ওয়েবিনার)’ অনুষ্ঠিত।১৩ জুন সন্ধ্যা ৭.৩০ টায় সিরাক বাংলাদেশের এসোসিয়েট প্রোগ্রাম অফিসার নুসরাত শারমিন রেশমার উপস্থাপনায় অনলাইন মিটিং শুরু হয়ে চলে রাত ৮.৩০ টা পর্যন্ত। মিটিংয়ে উপস্থিত ছিলেন, ডা. জসীম উদ্দিন, উপ-পরিচালক,পরিবার পরিকল্পনা, বরিশাল;মো. শাহিদুল ইসলাম, সহ-পরিচালক, পরিবার পরিকল্পনা, বরিশাল এবং সাবিহা নূর জেবা, পুষ্টিবাদ, রাহাত আনোয়ার হাসপাতাল বরিশাল।..উপস্থিত ছিলেন সিরাক বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর এস.এম শৈকত, এছাড়া আরও উপস্থিত ছিলেন সিরাকের বরিশাল বিভাগের ইয়ুথ অ্যাডভোকেট এবং কেন্দ্রীয় সদস্যারা। ডা. মো শহিদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি সিরাক বাংলাদেশের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং তরুনদের জন্য অনেক উপকারী।পুষ্টিবিদ সাবিহা নূর জেবা বলেন, এই করোনা পরিস্থিতিতে কিশোর কিশোরীদের যথেষ্ট স্বাস্থ্য সচেতন হতে হবে রুটিন মাফিক চলতে হবে।রাতে ৬ ঘন্টা ঘুম, নিয়মিত পুষ্টিকর খাবার এবং সকলের সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহন করা প্রয়োজন।
এ মিটংয়ে স্থানীয় পর্যায়ে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য পরিস্থিতিঃ কোভিড ১৯ পরিস্থিতিতে কৈশোর বান্ধব সেবা কেন্দ্রের অবস্থা, কোভিড ১৯ পরিস্থিতিতে কিশোর-কিশোরী ও তরুণদের নিয়ে ডিজিএফপি গৃহীত কার্যক্রম, এ মহামারীর পরিস্থিতিতে তরুণদের অবস্থা এবং অভিমত নিয়ে আলোচনা করা হয়।