• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইসোলেশনে এমপি তন্ময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২০, ০৫:২০ পূর্বাহ্ণ
আইসোলেশনে এমপি তন্ময়

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় আইসোলেশনে রয়েছেন।

তার ব্যক্তিগত সহকারী চয়ন আহমেদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকের পরামর্শে শেখ তন্ময় আইসোলেশনে রয়েছেন।

বর্তমান শারীরিক অবস্থা নিয়ে শেখ তন্ময় সাংবাদিকদের জানান, আমার ব্যক্তিগত সহকারী চয়ন আহমেদ-এর করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে ডাক্তারের পরামর্শে আইসোলেশনে আছি।

আমার পিতা শেখ হেলাল উদ্দিন এমপি হার্টের রোগী এবং আমার দাদী বয়সয়োর্ধ সে জন্যই আমি বাসার বাইরে মামাতো ভাইয়ের বাসায় আইসোলেশনে রয়েছি।

আইসোলেশনে থাকলেও মুঠোফোনে সার্বক্ষণিক নির্বাচনী এলাকার কর্মকাণ্ড মনিটরিং করছেন বলে জানায় তিনি।