নিজস্ব প্রতিবেদক :
বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদল ।
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১৪ টি ইউনিয়নেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে ।
গত ৪ এই জুন আরম্ভ হওয়া এ কর্মসূচি চলবে আগামী 16ই জুন পর্যন্ত।
পাদ্রীশিবপুর ইউনিয়নের ছাত্রদল নেতা নাইম মৃধা জানান, উপজেলার ১৪ টি ইউনিয়নে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সকল ইউনিয়নের ইউনিট নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন ।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অাবুল হোসেন খান এর সহযোগিতায়, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন খান অপু নেতৃত্বে উপজেলার ১৪টি ইউনিয়নে ১০০০ টি বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচিতে অংশ নিয়েছেন বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় ছাত্রদলকর্মী ইমরান হোসেন খান ও জুবায়ের অাহমেদ ,বাকেরগঞ্জ সরকারি কলেজ মোঃবশির ও শহিদুল ইসলাম সবুজ পাদ্রীশিবপুর ইউনিয়নে ছাত্রদল নেতা নাইম মৃধা ,চরামদ্দিতে মোঃ হুমায়ুন অাকন্দ,চরাদিতে মোঃ শামিম রেজা সোহাগ ,দাড়িয়ালে সাগর সন্যামত ,ফরিদপুরে সজিব হাওলাদার , কলসকাঠিতে মোল্লা সাইফুলসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা।