বরিশাল ব্যুরো
বরিশাল স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ছাড়াই বাজারে ঘোরাফেরার দায়ে ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার নগরীর নথুল্লাবাদ, কালিবাড়ি রোড, লঞ্চঘাট ও পোর্ট রোড এলাকার এই অভিযান চালানো হয়।
এ অভিযান পরিচালনা করেছেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রিট ফারজানা আক্তার।
তিনি জানান, স্বাস্থ্য বিধি না মেনে ঘোরাফেরার কারণে এই ৪ জনকে জরিমানা করা হয়েছে।
৪ জনের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
করোনা কালে স্বাস্থ্য বিধি মেনে চলাফেরার করানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। ##